রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

সেন্টমার্টিনে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের সেন্টমার্টিনের সমুদ্র এলাকায় সাত লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার ছেড়াদ্বীপসংলগ্ন সমুদ্র এলাকা হতে ওই ইয়াবার চালানটি জব্দ করা হয়।

শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। নৌকাটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে।

এসময় ইয়াবা পাচারকারীদল চারটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা নৌকা থেকে সমুদ্রে ফেলে দিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো থেকে সাত লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

-এএ