বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

খাগড়াছড়িতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ডিজেল-কেরোসিন, পরিবহন ভাড়া, চাল, ডাল, তেল, নুনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদকও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেষ চাকমা রিংকু ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুর রব রাজা, যুবদলের জেলা সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষদের দিশাহারা হয়ে পড়েছে। শ্রমজীবীও নিম্নআয়ের মানুষ চরম অবস্থায় দিন অতিবাহিত করছে।চারোদিকে আজ হাহাকার।

এ অবস্থায় দ্রুত দ্রব্যমূল্যের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তাগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ