শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

‘করোনার ছুটিতে স্কুল পড়ুয়া ছফওয়ানের ১২১ দিনে হিফজ সম্পন্ন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

করোনার ছুটিতে চট্টগ্রামের পাহাড়তলি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোর মুহাম্মদ ছফওয়ান এবার আনোয়ারাস্থ বোয়ালিয়া হোসাইনিয়া নতুন মাদরাসা থেকে মাত্র ১২১ দিনে কুরআন হিফজ সম্পন্ন করে পুরষ্কৃত হলেন।

করোনার ছুটিতে ঘরবন্দী থাকার পর সরকারি ভাবে বিধিনিষেধ শিথিলতা করে যখন হিফজখানা খোলার অনুমতি দিয়েছে। তখন ১৫ বছরের কিশোর মুহাম্মদ ছফওয়ান কুরআন হিফজ করার প্রয়াস ব্যক্ত করিলে তার বাবা মুহাম্মদ ইদ্রিসের অনুমতি নিয়ে চট্টগ্রামের আনোয়ারাস্থ আল জামেয়া আরবিয়া ইয়াহয়া উল উলুম (বোয়ালিয়া হোসাইনিয়া নতুন মাদ্রাসা) ’র হিফজ বিভাগে ভর্তি হয়।

প্রতিভা, তীক্ষ্ণ মেধা ও মেহনতে মাত্র ১২১তম দিনে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে পুরো এলাকা জুড়ে খ্যাতি লাভ করেছে। তার চাচাতো ভাই ইয়াছিন আরফাত আওয়ার ইসলামকে জানান, মেধা ও মেহমতে মুহাম্মদ ছফওয়ান প্রসংশার দাবিদার।

১২১ দিনে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর হিফজ সম্পন্ন করার পেছনে অবদান ও প্রেরণার উৎস জানতে চাইলে মুহাম্মদ ছফওয়ান আওয়ার ইসলামকে জানান, কুরআন পড়তে আমার ভালো লাগে, কেউ কুরআন পড়লে আমার শুনতেও ভালো লাগে। আমি অল্পদিনে কুরআন হিফজ সম্পন্ন করতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার শিক্ষকদের আন্তিরকতা ও সর্বোচ্চ চেষ্টা অবদান ও বাবা মায়ের দোয়া আমার প্রেরণার উৎস।

এদিকে মুহাম্মদ ছফওয়ানকে পুরষ্কৃত করা হয় এবং হিফজ সম্পন্নের আমেজে আল জামেয়া আরবিয়া ইয়াহয়া উল উলুম (বোয়ালিয়া হোসাইনিয়া নতুন মাদরাসা) ’র পরিচালক আল্লামা শাহ্ আবদুল লতিফের সভাপতিত্বে সমাপনী পাঠদান ও শুকরিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিতব্য সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুফতি আসআদ তলহা, মাওলানা দিদারুল আলম, হাফেজ ইব্রাহিম ও হাফেজ জুবায়েরসহ মাদরাসার সকল বিভাগেে ছাত্র-শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছফওয়ানসহ সকল শিক্ষার্থী ও দেশ-জনগণের কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ