শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মাওলানা শাহিদুর রহমানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা শাহিদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী, ২ ছেলে রেখে যান।

জানা যায়, জেদ্দায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সে সময় একটি গাড়ী ফুটপাথে উঠে এসে তাকে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

তারা বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তিনি বহু বছর ধরে জেদ্দায় কর্মরত ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে জেদ্দায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আইনী প্রক্রিয়া শেষে মরহুমের জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানা যায়।

এদিকে মাওলানা শাহিদুর রহমানের ইন্তেকালের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

তারা বলেন, মাওলানা শাহিদুর রহমান খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের একজন একনিষ্ঠ সদস্য ছিলেন। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন। এ ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা শাহিদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শাহাদতের দরজা বুলন্দের জন্য মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও মাওলানা শাহিদুর রহমানের মৃত্যুতে খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সভাপতি মাওলানা আবদুল মুকিত ও সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুর রহমান গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কমানা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ