শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

দেশেই তৈরি হবে করোনার ওষুধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের চিকিৎসায় নতুন ওষুধ ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমতি দিতে যাচ্ছে সরকার। চলতি সপ্তাহেই দেশের কয়েকটি প্রতিষ্ঠান ওষুধটি উৎপাদনের অনুমতি পেয়ে যাচ্ছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র বলছে, এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, বিকনসহ ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান এই ওষুধ উৎপাদনের অনুমোদন চেয়ে আবেদন করেছে। খুব শিগগির তাদের ‘রেসিপি’ অনুমোদন দেওয়া হবে।

রেসিপি অনুমোদনের পর ওষুধ কোম্পানিগুলো নিজেরা ওষুধ তৈরি করে ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেবে। অধিদপ্তর সেটি পরীক্ষা করে দেখবে এবং সব ঠিক থাকলে ‘মলনুপিরাভির’ উৎপাদন ও বাজারজাত এবং ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গত, করোনার চিকিৎসায় এতদিন নির্দিষ্ট কোনো ওষুধ ছিল না। মাত্র চারদিন আগে যুক্তরাজ্য সরকার ওষুধটি সে দেশে ব্যবহারের অনুমতি দিয়েছে। এই ওষুধ সেবন করলে করোনায় আক্রান্তদের মৃত্যুর হার কমবে বলে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে। করোনায় আক্রান্তদের দিনে দুইবার এই ওষুধ খেতে দেওয়া হচ্ছে।

নতুন এই ওষুধ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ