শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

চিকিৎসার জন্য ঢাকায় হেফাজত ইসলামের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। আজ সোমবার সকাল ১২টা ৩০ মিনিটে তিনি ঢাকা বিমানবন্দরে পৌঁছান।

গুলশানের এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক।

গত শনিবার থেকে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্বাস্থ্যের অবনতি হওয়ায় চট্টগ্রামে চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসে। মেডিকেল বোর্ডের পরামর্শে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শুক্রবার থেকে কোন খাবার-দাবার খেতে পারছেন না। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হলে ফটিকছড়িস্থ নাজিরহাট সেবা ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়। সে সময় তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ