শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’

আইন লঙ্ঘন করে তেলের দাম বাড়িয়েছে বিপিসি: ক্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আইন লঙ্ঘন করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে দাবি করেছে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার (৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ক্যাবের পক্ষ থেকে এ বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম।

তিনি বলেন, বাংলাদেশ এনার্জি কমিশন আইন অনুযায়ী জ্বালানির দাম বাড়ানোর এখতিয়ার একমাত্র বিইআরসির। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তেলের দাম বাড়িয়ে আইনটির ৩৪(৪) উপধারা লঙ্ঘন করেছে। আইনের ৪৭ ধারায় আইন লঙ্ঘনের শাস্তির কথাও বলা আছে।

শামসুল আলম আরও বলেন, তাই অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে প্রক্রিয়া অনুসারে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিইআরসির কাছে পাঠানো হোক। তারা তাদের প্রক্রিয়া অনুযায়ী প্রস্তাব যাচাই-বাছাই করবে।

এর আগে, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ৬৫ থেকে বৃদ্ধি পেয়ে ৮০ টাকা কার্যকর হয়েছে গত বৃহস্পতিবার থেকে। তবে অকটেনের দাম ৮৯ টাকা ও পেট্রোলের দাম আগের মতোই প্রতি লিটার ৮৬ টাকা থাকছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ