শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’

বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশান পাড়ায় আল হেলাল ইসলামী একাডেমী স্কুল প্রাঙ্গণে তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার দুপুরে ওই স্কুলে বিদায় অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

নিহত তন্ময় হাসান তপু (১৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও সহপাঠীরা জানায়, রবিবার সকাল থেকে আল হেলাল ইসলামী একাডেমী স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠান অংশ নেন ওই স্কুলের ছাত্র তন্ময় হাসান তপু।

এ সময় কে বা কারা তপুকে স্কুলের এক কোনায় ডেকে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তার বন্ধুরা টের পেয়ে সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সাথে তারই আরেক সহপাঠীর সেটি নারী ঘটিত বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিল। সে ঘটনার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েক জেনর নাম পাওয়া গেছে। তাদেরকে আটক করতে পুলিশি অভিযান চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ