শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আমি এক অসহায় সাংসারিক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাম প্রকাশে অনিচ্ছুক
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী>

মাত্রই খবরটি দেখলাম। বাসের ভাড়া ২৭% শতাংশ বৃদ্ধি! বুকটা কেমন যেনো কেপে উঠলো। নিজ খরচে পথচলা শুরু করেছি এইতো অল্প ক'দিন হলো। সামনের দিনগুলোতে এই পথচলা চলমান রাখতে পারবো তো? ঘুরে-ফিরে এ প্রশ্নটিই বার বার মনে উঁকি দিয়ে যাচ্ছে।

চোখের সামনে মুরগির দাম ১২০ টাকা থেকে ১৮০/১৯০ টাকা হয়ে গেলো। তেলের অনবরত দামবৃদ্ধি দেখে মাঝে মধ্যে চিন্তা হয়, রান্নায় তেলের বিকল্প কিছু আছে কি? সিলিন্ডার গ্যাস নিয়েও আমার একই ভাবনা! মাত্র ৩ মাসে এটির দাম ৯০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন ১৩১৫ টাকা!

বাজারে গেলে মনে হয়, আমিই বুঝি এখানকার সবচেয়ে গরিব মানুষ। সবাই তো কত কিছুই কিনে নিয়ে যাচ্ছে। আমি একাই শুধু প্রতিটা জিনিস কেনার আগে একগাদা হিসাব করে যাচ্ছি।

আচ্ছা, এগুলোর দাম কি আরো বাড়বে? বাসা ও কর্মস্থল ঢাকায়, পড়াশোনা করি চট্টগ্রাম। তাই নিয়মিত ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করাটা খুব জরুরি। এখন ২৭% বেশি ভাড়া দিয়ে বাসে চড়তে পারবো তো?

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ