সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতা আয়োজন করছে জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘পবিত্র কুরআন বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ২০২১’ আয়োজন করেছে জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিযোগিতায় মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সকল পেশার মানুষ অংশগ্রহন করতে পারবে।

আগ্রহীদের উত্তরপত্র আগামী ১৫ নভেম্বরের (সোমবার) মধ্যে ‘ফাতেহা কানন, ৬/এ মায়াকানন, বাসাবো, সবুজবাগ’ এই ঠিকানায় জমা দিতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে ৩জনকে আকর্ষণীয় পুরস্কার ও ২০ জনকে বিশেষ পুরস্কার দেয়া হবে।

৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘বাংলাদেশে তাফসীর চর্চা: অতীত বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ’র মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, কুরআন বিষয়ক এই প্রতিযোগিতা দুইবার আয়োজন করা হয়েছে। এবার তৃতীয়বারের মতো প্রতিযোগিতা হচ্ছে। আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাচ্ছি। সারা বাংলাদেশ থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

‘এছাড়াও রমজানে ১৯ দিনব্যাপী তাফসীর বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। প্রতিবছর তাফসীর মাহফিলের আয়োজন করা হয়। এই খেদমত চালিয়ে যাবো ইনশাআল্লাহ।’

‘পবিত্র কুরআন বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ২০২১’ এর প্রশ্নপত্রের লিঙ্ক। এছাড়াও জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ’র পেজ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ