বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

টিভিতে আলিঙ্গন-চুম্বনের দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টিভিপর্দায় চুম্বন-আলিঙ্গনের পাশাপাশি বিবাহিত যুগলের অন্তরঙ্গ দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জরি করেছে পাকিস্তান। গত শুক্রবার (২২ অক্টোবর) স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোকে এ নির্দেশনা পাঠিয়েছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পেমরা)।

এক চিঠিতে পেমরা বলেছে, সমাজের একটি বড় অংশের দাবি, এ ধরনের নাটকে পাকিস্তানি সমাজের সঠিক চিত্র ফুটে উঠছে না। এগুলোতে ইসলামী শিক্ষা এবং পাকিস্তানি সংস্কৃতিকে অবজ্ঞা করে আলিঙ্গন, আদর, বিবাহবহির্ভূত সম্পর্ক, অশ্লীল বা খোলামেলা পোশাক, বিছানার দৃশ্য ও বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা চটকদার করে দেখানো হচ্ছে।

এ নিয়ে একাধিকবার অভিযোগ পাওয়ার ভিত্তিতে এমন দৃশ্য প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। পাশাপাশি, নাটক সম্প্রচারের আগে মনিটরিং কমিটিকে দিয়ে যথাযথভাবে পর্যালোচনা করিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: জিও টিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ