শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

রোহিঙ্গা ক্যাম্পে দু'পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু'পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন

আজ শুক্রবার ভোর চারটার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে, সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, গোলাগুলি ও সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে এপিবিএন। তবে, কি কারণে এই সংঘর্ষ হয়েছে এ বিষয়ে এখনও জানা যায়নি। পুলিশ সুপার শিহাব কায়সার আরও জানান, ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ