মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আল্লামা আরশাদ মাদানীর হাতে বায়াত গ্রহণ করলেন মাওলানা আনাস মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ-এর  সাহেবজাদা ও জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান আল্লামা আরশাদ মাদানীর হাতে বায়াত গ্রহণ করেছেন হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ.- এর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী।

গত ১৩ অক্টোবর (বুধবার) মাওলানা আনাস মাদানী ৮ দিনের ভারত সফরে যান। সেখানেই তিনি আল্লামা আরশাদ মাদানীর হাতে বায়াত গ্রহণ করেন।

৮ দিনের সফর শেষে আজ (২১অক্টোবর) বৃহস্পতিবার বাদ মাগরিব ঢাকায় অবতরণ করেছেন তিনি। এর আগে দিল্লি এয়ারপোর্ট থেকে দুপুর ২ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন মাওলানা আনাস মাদানী নিজেই।

মাওলানা আনাস মাদানীর ৮ দিনের এই সফরে সঙ্গী হিসেবে ছিলেন তার মেয়ের শশুর হাসান।

প্রথমে তারা আল্লামা আরশাদ মাদানীর জমিয়তে উলামায়ে হিন্দ অফিসের মেহমান খানায় ওঠেন। এরপর সেখান থেকে দেওবন্দে যান।

৮ দিনের এই সফরে তারা আশরাফ আলী থানভী রহ.- সহ উপমহাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আকাবিরের মাকবারা জিয়ারত করেন।

মাওলানা আনাস মাদানী জানিয়েছেন, ‘হুসাইন আহমদ মাদানী রহ-এর পরিবারের সঙ্গে আমাদের আত্মিক ও পারিবারিক সম্পর্ক অনেক আগে থেকেই। আমার বাবা আল্লামা আহমদ শফী রহ.- এর অনুপস্থিতিতে আমরা মাদানী রহ. পরিবারকেই মুরুব্বী হিসেবে মানছি। সেই দিক থেকেই আল্লামা আরশাদ মাদানী- এর সাথে সাক্ষাত ও আকাবিরের মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে ভারত সফর’।

এছাড়াও সেখানে গুরুত্বপূর্ণ কিছু স্বাস্থ্য চেকআপ করিয়েছেন মাওলানা আনাস মাদানী।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ