বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

১ বছর পর সৌদি আরবে রফতানি শুরু করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ১ বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ থাকার পর আবারো সৌদি আরবে রফতানি শুরু করেছে ইরান। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত এ দু’দেশের বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এক শীর্ষ কর্মকর্তা।

রোববার ইরানের সাথে প্রতিবেশী দেশগুলোর ছয় মাসের বাণিজ্য সংক্রান্ত তথ্য প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইরানের শুল্ক বিষয়ক প্রশাসন ইসলামিক রিপাবলিক অব ইরান কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন (আইআরআইসিএ) এসব তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে দেখা গেছে সৌদি আরবেও রফতানি শুরু করেছে ইরান।

ইরানের শুল্ক বিষয়ক প্রশাসনের মুখপাত্র রুহুল্লাহ লতিফি দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, ২০ মার্চ ২০২১ সালে ইরানি অর্থবছর শেষে দেখা গেছে যে দু’দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল শূন্য।

রুহুল্লাহ লতিফি আরো বলেন, ইরানি পণ্যের প্রধান গন্তব্য শুধু ইরাক নয়, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতেও ইরানি পণ্য রফতানি করা হয়।

ইরান ও সৌদি আরবের মধ্যে আবারো বাণিজ্যিক সম্পর্ক শুরু হওয়ার বিষয়টি দু’দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক শুরু হওয়ার নিদর্শন। ২০১৬ সালে দু’দেশের কূটনীতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর তারা ইরাক, ইয়েমেন ও সিরিয়ায় ছায়াযুদ্ধে লিপ্ত ছিল।

সূত্র: মিডল ইস্ট আই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ