সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

যশোর শিক্ষাবোর্ডে জালিয়াতি: চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে চেক জালিয়াতি করে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বোর্ডের চেয়ারম্যান, সচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

গতকাল সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলা করেন।

অভিযুক্তরা হলেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন, সচিব অধ্যাপক এএম এইচ আলী আর রাজ, হিসাব সহকারী আবদুস সালাম, প্রতারক প্রতিষ্ঠান ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের মালিক রাজারহাটের শরিফুল ইসলাম বাবু, ও শেখহাটী জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক আশরাফুল আলম।

দুর্নীতি দমন কমিশন যশোর কার্যালয়ের উপ-পরিচালক মুহা. নাজমুচ্ছায়াদাত জানিয়েছেন, যশোর শিক্ষা বোর্ডের আবেদনের প্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সোমবার বিকেলে চেয়ারম্যান ও সচিবসহ ৫ জনের বিরুদ্ধে করে মামলা করা হয়েছে। এরপর বিষয়গুলো তদন্ত করা হবে। সরকারের টাকা আত্মসাৎ করে কেউ পার পাবেনা।

এদিকে এই ঘটনায় গেল ১০ অক্টোবর হিসাব সহকারী আবদুস সালাম দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি টাকা পরিশোধের জন্য সময় চান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ