সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

সদর উপজেলা যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট সদর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন গতকাল রবিবার (১৭ অক্টোবর) রাত ৮টায় শাহপরানস্থ মারকাজুল হুফফাজ মাদরাসায় অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শাখার আহবায়ক মাওলানা উমর ফারুক এর সভাপতিত্বে ও সোলাইমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান।

কাউন্সিল অধিবেশনে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দীন,সদর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দীন,সাধারন সম্পাদক মাও আশফাক আহমদ সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম আহবায়ক মাওলানা ফয়সল আহমদ,সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে হাফিজ মাওলানা ফাহিম আহমদ কে সভাপতি মাওলানা সোলাইমান আহমদকে সাধারণ সম্পাদক মাওলানা নুমান সিদ্দিক কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যুব জমিয়ত সিলেট জেলার যুগ্ম আহবায়ক মাওলানা ফয়ছল আহমদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ