সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

মারকাযুদ দিরাসাহ ঢাকায় ‘ইসলামী ও আধুনিক অর্থব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপন্ডেন্ট>

রাজধানীর মিরপুরস্থ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় ‘ইসলামী ও আধুনিক অর্থব্যবস্থা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) মাগরিবের নামাজের পরে মারকাযের মাদানী অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ‘ইসলামী ও আধুনিক অর্থব্যবস্থা’ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও মসজিদুল আকবার কমপ্লেক্সের মুফতী ও মুহাদ্দিস মুফতী মাসুম বিল্লাহ।

প্রায় দুই ঘণ্টাব্যাপী উপরোক্ত বিষয়ের অধীনে ‘পুঁজিবাজার: পরিচিতি কার্যক্রম ও এর শরীয়াহ বিশ্লেষণ’ বিষয়ে তিনি বিশদ আলোচনা করেন।

স্থানীয় সমাজসেবক আলহাজ শহিদ সরকারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- মানারাতুল উম্মাহ-এর পরিচালক মুফতী সা’আদ বিন আব্দুস সামাদ, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা-এর নাজেমে তালীমাত মুফতী রায়হান আনওয়ার, সিনিয়র শিক্ষক মুফতী যোবায়ের খান, মুফতী নাবিল ওয়ালিদ প্রমুখ।

মারকাযের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ