সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

রাজধানীর নিকুঞ্জ থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ এর একটি বাসা থেকে জয়দেব কুমার দাস (২৫) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) রাতে খিলক্ষেত নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার এস আই রাসেল পারভেজ বলেন, ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে খাটে শায়িত অবস্থায় একটি লাশ দেখতে পায় পাই।

তিনি বলেন, মৃত ব্যক্তির নাম জয়দেব কুমার দাস। তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ থেকে সদ্য ডাক্তারি পাস করেছেন বলে জানতে পেরেছি। ৫ থেকে ৬ দিন আগে তিনি ঢাকায় এসে ওই বাসায় ওঠেন। পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ফ্ল্যাটে মেস করে থাকতেন। আরও একজন হিন্দু চিকিৎসক ছিলেন। তিনি পূজার ছুটিতে বাড়ি গেছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধারের সময় তার হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ছিল ও হাতে ক্যানোলা করা ছিল। ধারণা করা হচ্ছে, ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ