সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

শিগগির ঈশ্বরদীতে বিমানবন্দর চালু করা হবে: পর্যটন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, খুব শিগগির পাবনার ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে। সারা বাংলাদেশে পুরোনো বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও ডিজিটালাইজড করাসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পাবনার রানা ইকো পার্ক অ্যান্ড পিকনিক স্পটের নতুন ফোয়ারার উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এ সময় বেসরকারি রানা ইকো পার্কের মতো পর্যটন খাতে সার্বিক সহায়তার কথাও বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর বিশেষ নজরে রয়েছে। পারমাণবিক বিদ্যুতের যুগে আমরা প্রবেশ করেছি ঈশ্বরদীর মাধ্যমে। এখানে প্রায় নয় হাজার রাশান ইঞ্জিনিয়ার কাজ করছেন। এখানে একটা মহান কর্মযজ্ঞ চলছে। এ ছাড়া এটি একটি অর্থনৈতিক অঞ্চল। এখানে একটি রেলওয়ে কারখানা আছে। প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মত যে, এখানে রেলওয়ের প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী করা দরকার। আন্তর্জাতিক রুটের সঙ্গে রেলওয়ের নেটওয়ার্ক স্থাপন করার দিকেও নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই ঈশ্বরদীতে বিমানবন্দর খুবই জরুরি। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ