সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

মোবাইলে ইন্টারনেট বন্ধের কারণ জানাল বিটিআরসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে সারা দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

এর আগে হঠাৎ করেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের খবর পাওয়ার যায়। তবে হঠাৎ সেবা বন্ধের বিষয়টি নিয়ে অপারেটরাও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি।

বিষয়টি নিয়ে বাংলালিংকের কল সেন্টারে যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের এক নির্দেশে তারা বেশ কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছেন বলে জানায়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ফোনের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়। তবে নির্দিষ্ট করে জেলাগুলোর নাম জানাতে পারেননি তারা। এ বিষয়ে বিস্তারিত জানতে আরও দু’টি অপারেটরের সাথে যোগাযোগ করা হয়। তবে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

সূত্র জানায়, প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়। জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। তবে সময় টেলিভিশনের পক্ষ থেকে রাজধানীসহ দেশের আরও সাতটি জেলার গ্রাহকদের সাথে কথা বলা হয়। তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ