সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

চট্টগ্রামে মা ও দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরে মা ও দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানাধীন ইসমাঈল কলোনির একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মা সুমিতা খাতুন (৩২), মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সান (২)। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ডাকাডাকি করেও বাসার দরজা কেউ খুলছিল না। পরে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ দেখতে পাই আমরা।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ