সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

ফল-শাকসবজি শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশ অনেক সময় বাধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে শিশুদের বুদ্ধি ও মেধা লোপ পায়। যেটি পরবর্তী সময়ে বাবা-মায়ের চিন্তার কারণ হয়ে ওঠে। খাবার দাবারের সঙ্গে মানসিক স্বাস্থ্যের যোগসূত্রে কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন পুষ্টিবিদরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের একটি গবেষণায় দেখেছে যে, বেশিমাত্রায় ফল ও শাকসবজি খাওয়ার কারণে স্কুলগামী শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করেছে। এ ছাড়া তাজা ফল ও সবজি তাদের ভালো পুষ্টি সরবরাহ করেছে। গবেষণাটি ৫০টিরও বেশি স্কুলে ও ১১ হাজারের বেশি শিক্ষার্থীদের ওপর করা হয়েছে।

গবেষণাটিতে দেখা গেছে যে, তাজা ফল ও সবজি বাড়ন্ত শিশুদের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

এ বিষয়ে নিউইয়োর্কের কোহেন চিলড্রেনস মেডিকেল সেন্টারের পেডিয়াট্রিক এন্ডোক্রনলজি বিশেষজ্ঞ অড্রে কল্টুন (আরডিএন, সিডিসিইএস, সিডিএন) বলেন, শিশুদের ভালো পুষ্টি ও মানসিক স্বাস্থ্যের ওপরে দৃষ্টি দেওয়া এই গবেষণাটি দেখে ভালো লেগেছে। এখন শিশুদের মধ্যে আরও চাপ ও উদ্বেগ দেখা যায়। বিশেষ করে মহামারিতে দীর্ঘ সময় ঘরে থাকার কারণে এটি আরও বেশি হচ্ছে।

তাজা ফল এবং শাকসবজি শারীরিক সক্ষমতা বাড়ায়। আর শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সংযোগটি দীর্ঘকাল ধরে পরিচিত। এর মধ্যে প্রাপ্তবয়স্কদের একটি স্বাস্থ্যকর খাদ্য এবং মেজাজের সংযোগ রয়েছে।

আর বিশেষজ্ঞদের মতে শিশুদের জন্য এই ধারণাটি প্রসারিত করা স্বাভাবিক বলে মনে হওয়ায় এ গবেষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ