সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

করোনা পরিস্থিতিতেও দেশের উন্নয়নযাত্রা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন টালমাটাল অবস্থার মধ্য দিয়ে পার করছে, তখন বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা সচল রেখেছেন।

বৃহস্পতিবার দিনব্যাপী চারঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকার সব কিছু মোকাবেলা করে দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ রাস্তাঘাটে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। চারঘাট-বাঘায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী চারঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস, মেরামাতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন। পরে প্রতিমন্ত্রী পৌরসভাধীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ