সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

ইলিশ ধরায় ৫৬ জনের জেল-জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে অভিযান চলিয়ে ৫৬ জনকে আটক করা হয়েছে। মা ইলিশ ধরার অপরাধে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এমনকি জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা।

এ সময় নদীতে মা ইলিশ শিকার, ক্রয় ও পরিবহন করার দায়ে ৫৬ জনকে আটক করা হয়। মা ইলিশ শিকারের সঙ্গে জড়িত ৭ জনের মধ্যে ৬ জনকে ১৫ দিন ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৪৯ জনকে মা ইলিশ ক্রয়, বিক্রয় ও পরিবহনের অভিযোগে ৫৩ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৮০ কেজির মতো ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ ইলিশ স্থানীয় এতিমখানা ও দরিদ্র রিকশা চালকদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে অংশ নেন মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে রক্ষা করতে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করতে পিছপা হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ