সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

রাজশাহীতে রাজু হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা মামলা পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ জনকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দরিখড়বোনা আমবাগানের রাজন, একই এলাকার সাজু, নাটোর লালপুর এলাকার বয়া, দূর্গাপুর থানার দাউদকান্দি এলাকার ইসমাইল ও বাগমারা এলাকার রেন্টু।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ মার্চ রাতে রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী রাজু আহম্মেদ খুন হন। এ ঘটনায় রাজুর বাবা এরশাদ আলী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ দ্রুত ট্রাইব্যুনাল আদালত পাঁচজনের ফাঁসি ও ৯ জনকে অব্যাহতির আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ