সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

প্রকাশ্যে এল ব্রিটিশ পুলিশের শতাধিক ভয়ঙ্কর যৌন হেনস্থা ও ধর্ষণের ঘটনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিনে এক নারী খুনের ঘটনা যেন ভীমরুলের চাকে ঢিল মারল! সারা এভেরার্ড নামে ওই নারী খুনের তদন্ত করতে গিয়ে সে দেশের পুলিশ সম্পর্কে ভয়ানক তথ্য প্রকাশ্যে এল।

অভিযোগ, ধর্ষণ, যৌন হেনস্থা, শিশু নিগ্রহের ঘটনায় জড়িত প্রায় দু’হাজার পুলিশ। গত চার বছর ধরে তারা এই ধরনের অপরাধ করছেন বলে অভিযোগ। এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে গোটা যুক্তরাজ্যে।

সারাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে ওয়েন কুজেনস নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সেই ঘটনা পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তোলে সাধারণ মানুষকে। তদন্ত চলাকালীনই পুলিশের বহু কর্মকর্তার বিরুদ্ধে এমন অপরাধের ঘটনা এক এক করে উঠে আসতে শুরু করে। তদন্ত এগোতেই এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের যে সংখ্যাটা উঠে আসে, তা দেখে আঁতকে ওঠেন তদন্তকারীরা।

ফ্রিডম অব ইনফর্মেশন-এর তথ্য বলছে, ২০১৭ থেকে গত চার বছরের মধ্যে ৩৭০টি যৌন হেনস্থা, ১০০টি ধর্ষণ এবং ১৮টি শিশু নিগ্রহের ঘটনা ঘটেছে যার সব ক’টির সঙ্গেই জড়িত পুলিশকর্মীরা। প্রসঙ্গত, ২০১৭ সালে খুন হন সারা এভেরার্ড।

সূত্র: ডেইলি মেইল

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ