সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন

৩০ টাকায় তুরস্কের পেঁয়াজ বেচবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের জন্য নিত্যপণ্যটি কম দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সোমবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হবে। প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৩০ টাকা।

রোববার (১০ অক্টোবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টিসিবির আমদানি করা তুরস্কের পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসেছে। সোমবার থেকে ট্রাকসেলে পেঁয়াজের বরাদ্দ বাড়ানো হবে।

টিসিবি মুখপাত্র জানান, গাড়িপ্রতি ৭০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেওয়া হবে। তবে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বরাদ্দ বাড়ানো হবে বলে জানান তিনি।

দেশের বাজারে গত কয়েক দিন ধরে পেঁয়াজের দাম লাগামহীন। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে নিত্যপণ্যটির দাম। ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পেঁয়াজ।

পেঁয়াজের এই দাম বাড়ার কারণ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এই কারণে বাংলাদেশেও পেঁয়াজের দাম বেড়ে গেছে।

ভারতে পেঁয়াজের দাম বেশি হওয়ায় তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। এর মাধ্যমে নিত্যপণ্যটি নিম্ন ও মধ্যবিত্তদের হাতের নাগালে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ