সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

শিক্ষার্থীদের জন্য খুলল ঢাবির হলের দুয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে টানা দেড় বছর বন্ধ থাকার পর সব বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার কার্ড এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখানোর শর্তে হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠেন।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বাছির বলেন, প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের জন্য সব ব্যবস্থা নিয়েছি। হলের প্রবেশদ্বারেই রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। ভেতরে ঢোকার আগে তাপমাত্রা মেপে দেখা হচ্ছে।

দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে গত বছরের ১৮ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও।

আগামী ১৭ অক্টোবর থেকে সব বিভাগ ও ইনস্টিটিউটে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগেই আবাসিক হলগুলো খুলে দেওয়া হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ