সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

রাজধানীতে প্রাইভেটকারে মিলল অর্ধগলিত মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কের পাশে থাকা একটি প্রাইভেটকার থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত দুই দিন ধরে তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণীর একটি পেট্রোল পাম্পের পাশে ওই গাড়িটি পড়েছিল। রাতে গাড়ি থেকে প্রকট গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী জানান, টয়োটা ব্র্যান্ডের ওই গাড়িতে অর্ধগলিত অবস্থায় লাশটি পাওয়া গেছে। ঢাকা মেট্রো-ঘ ১১৭৯৮৬ নম্বরের ওই গাড়িটি চালকসহ গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে না। এমনটা জানিয়ে শনিবার বিকেলে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি।

সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী, নিখোঁজ চালকের নাম সজল কুমার ঘোষ। আর গাড়ির মালিকের নাম কামাল হোসেন। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে মরদেহের পরিচয় পাওয়া যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ