সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন

বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চারদেশিয় (বাংলাদেশ,ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

রোববার (১০ অক্টোবর) বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ছুটিতে বাংলাবান্ধা বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রীদের সরকারি নিয়ম অনুযায়ী পারাপার স্বাভাবিক থাকবে।

ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমির বাদসা স্বাক্ষরিত এক চিঠিতে জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে।

আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে দু'দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ