সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


প্রস্রাবের সময় জ্বালাপোড়া রোগ তথা ইউরিন ইনফেকশন, উপসর্গ, কারণ প্রতিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. ইসমাইল আজহারি ।।

মানব দেহে প্রতিনিয়ত অনেক বর্জ্য পদার্থ তৈরি হয়, যা মল ও মূত্রের মাধ্যমে শরির থেকে বেরিয়ে যায়, এবং শরির কে সুস্থ রাখে।শরিরের অধিকাংশ বর্জ্য পদার্থ মল ত্যাগের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, আর কিছু বর্জ্য পদার্থ যা শরীরে থাকা ক্ষতিকর, তা ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে শরীরকে সতেজ রাখে।

ইউরিন বা প্রস্রাব মূলত কিডনি নামক একটা ছাঁকনি যন্ত্র দিয়ে রক্তকে ছাঁকন করার মাধ্যমে তৈরি হয়, মানুষের দুইটা কিডনির মাধ্যমে প্রতি মিনিটে ১ লিটারের উপর রক্ত ছাঁকন হয়, এই রক্ত ছাঁকনের মাধ্যমে রক্তে উপস্থিত ক্ষতিকর বর্জ্য পদার্থ যথা ক্রিয়েটিনিন, ইউরিক এসিড, অ্যামোনিয়া ইত্যাদি শরির থেকে বেরিয়ে যায়।

যদি কোনো কারণে কিডনিতে ইনফেকশন হয় কিংবা কোনো কিডনি রোগ হয়, তাহলে রক্তে উপস্থিত ক্রিয়েটিনিন, ইউরিক এসিড ইত্যাদি কিডনি দিয়ে ছাঁকন হতে পারেনা, এবং রক্তে এইসব কেমিক্যাল এর পরিমান বেড়ে যায়।

মূত্রতন্ত্র- মূলত কিডনি দিয়ে মূত্র তৈরি হলেও মূত্রতন্ত্র বলতে ৪ টা অংশকে বুঝায়, ১. কিডনি যেখানে প্রতি মিনিটে ১২০০ মিঃলিঃ রক্ত ছাঁকন হয়ে প্রতি মিনিটে ১-২ মিঃলিঃ ইউরিন তৈরি হয়.

২. ইউরেটার. এইটা কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত একটা সরু নালিকা, যার মাধ্যমে কিডনিতে তৈরি হওয়া ইউরিন মূত্রথলিতে গিয়ে জমা হয়.

৩.মূত্রথলি বা ব্লাডার- যেখানে মুত্র জমা হয়, ৪..ইউরেথ্রা বা মূত্রনালী- মূত্রথলি থেকে যেই পথ দিয়ে মূত্র ত্যাগ করা হয়।

এবার জেনে নিই, ইউরিন ইনফেকশন কাকে বলে? মূত্রতন্ত্রের ৪ টি অংশের যে কোনো অংশ যদি জীবানু দিয়ে সংক্রমণ হয়, তাহলে সেটাকে ইউরিনারি ট্র‍্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন বলা হয়, এবং অনেকে এইটাকে প্রস্রাবের ইনফেকশন ও বলে থাকে। ইউরিন ইনফেকশন নারী পুরুষ উভয়ের হতে পারে, তবে নারীদের সংক্রমণের হার বেশি।কারণ তাদের মূত্রনালি পায়ুপথের খুব কাছাকাছি থাকায় সেখানে মল ত্যাগের সময় জীবানু প্রবেশ করে ইনফেকশন করার প্রবণতা বেশি।

ইউরিন ইনফেকশন এর উপসর্গ-১.প্রসাবের সময় মূথনালিতে জ্বালাপোড়া করা কিংবা ব্যাথা করা। ২. গায়ে গায়ে জ্বর থাকা, কিংবা কাপুনি দিয়ে জ্বর আসা, কিডনিতে ইনফেকশন হলে কাপুনি দিয়ে জ্বর আসে, আর মূত্রতন্ত্রের অন্যান্য অংশে ইনফেকশন হলে জ্বর আসলেও সাধারণত কাপুনি দিয়ে জ্বর আসেনা, অনেক মহিলা বলে থাকেন, তাদের দীর্ঘ দিন থেকে থেকে গায়ে গায়ে জ্বর, প্রস্রাবে মাঝেমধ্যে জ্বালাপোড়া করে, এইসব ক্ষেত্রে প্রস্রাব পরিক্ষা করলে দেখা যায়, তাদের প্রস্রাবে ইনফেকশন রয়েছে।