শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


পাপ ঠিক নেশার মতই, তাই তাওবার ক্ষেত্রে বিলম্ব কাম্য নয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আবু আখতার।।

পাপে আসক্ত হওয়া নেশাগ্রস্থ হওয়ার মত ভয়ংকর। কেউ বারবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে একসময় সে নেশাগ্রস্থ হয়ে পড়ে। তখন সে চাইলেও খুব সহজে তার নেশা ছাড়তে পারে না। পাপের বিষয়টা ঠিক নেশার মতই। কেউ যখন কোন পাপ বারবার করতে থাকে তখন সে একসময় পাপাসক্ত হয়ে পড়ে৷ আর একবার কেউ পাপাসক্ত হয়ে পড়লে খুব সহজে সে পাপ থেকে ফিরে আসতে পারে না৷ পাপ করা তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে যায়৷

তখন সে পাপ ছাড়তে চাইলেও সহজে ছাড়তে পারে না৷ শয়তান পাপের কাজকে তার কাছে আকর্ষণীয় করে তোলে৷ তখন পাপকে তার পাপ বলে মনে হয় না৷ পাপের মাঝেই সে সুখ খুঁজে পায়৷ আর পাপ করতে না পারলে তার মাঝে অস্থিরতা ও অশান্তি দেখা দেয়৷ আল্লাহ তায়ালা তার অনুগত বান্দাদের সাথে তাদের তুলনা করে বলেন, যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত নিদর্শন অনুসরণ করে, সে কি তার সমান, যার কাছে তার মন্দ কর্ম শোভনীয় করা হয়েছে এবং যে তার খেয়াল-খুশীর অনুসরণ করে। (সুরা মুহাম্মাদঃ ১৪)

আমাদের চারপাশের মানুষগুলোর দিকে তাকালেই এর বাস্তবতা আমাদের চোখের সামনে ভেসে উঠে৷ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কাছে নাটক-সিনেমা দেখা এবং গানবাজনা শোনা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে৷ এসবের মাধ্যমে বিবাহ পুর্ব অবৈধ প্রেম-ভালোবাসাকে আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়৷ আর এসব দ্বারা চোখের জেনা, কানের জেনা, মনের জেনা, সময় নষ্ট, চরিত্র নষ্ট, অর্থ নষ্ট ইত্যাদি অনেক গোনাহ হয়৷ অথচ এ সবকে তারা দোষের কিছু মনে করে না৷

বরং তারা এটা আগ্রহভরে উপভোগ করে৷ এতে তারা এমনভাবে আসক্ত হয়ে পড়েছে যা থেকে তাওবা করা তাদের কাছে অনেক কঠিন মনে হয়৷ কেউ এসব ব্যাপারে তাদেরকে উপদেশ দিতে গেলে তাদের কাছে অসহ্য লাগে৷ তেমনিভাবে গাইরে মাহরাম নারী-পুরুষের বেপর্দায় দেখা-সাক্ষাত ও কথাবার্তা বলা অনেকের কাছে দোষের কিছু বলে মনে হয় না৷ বিশেষভাবে দেবর-ভাবী, শালী-দুলাভাই, বেয়াইন-বেয়াইনী, প্রেমিক-প্রেমিকা পরস্পরের সাথে বেপর্দায় দেখাসাক্ষাত করা এবং হাসি-ঠাট্টা করা স্বাভাবিক বিষয় মনে করা হয়৷ এটাকে অনেকের কাছে পাপ বলেই মনে হয় না৷ তাই এ পাপ থেকে তাওবা করার চিন্তাভাবনাও তারা করে না৷

এমনিভাবে যে ব্যক্তি যে পাপ নিয়মিত করতে থাকে সেটা এক সময় তার কাছে আর পাপ বলেই মনে হয় না৷ দীর্ঘদিন নিয়মিত নামাজ আদায় না করার ফলে নামাজ ছাড়লে যে পাপ হয় এ অনুভুতি একসময় লোপ পায়৷ ধনী লোকদের প্রতি বছর জাকাত ঠিকমত আদায় না করতে করতে জাকাত আদায় না করা যে পাপ এ অনুভুতি থাকে না৷ নিয়মিত দাড়ি কাটার ফলে এক মুষ্ঠির কম দাড়ি কাঁটা যে পাপ এà¦