সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

অস্থায়ী দমকা হাওয়া-বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় কমেছে বৃষ্টিপাত। এ অবস্থায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশ মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন রোববার (১০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দমকা হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ঢাকা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯ থেকে ১২ কিলোমিটার। এতে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

সোমবার (১১ অক্টোবর) নাগাদ উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ