সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

হিলি স্থলবন্দরে কমছে পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হঠাৎ করেই এক সপ্তাহের বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আমদানি করা ও দেশীয় পেঁয়াজের বাজার। ইতোমধ্যেই দাম বেড়ে প্রায় হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে মসলাজাতীয় নিত্যপ্রয়োজনীয় এ পণ্য।

তবে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের তদারকি ও বন্দর দিয়ে আগের তুলনায় আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে (ট্রাক সেল) ৪৭ টাকা কেজি দরে বিক্রি হলেও তা কমে ৪৬ টাকায় নেমেছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রাজু আহম্মেদ ও ইসরাফিল হোসেন জানান, দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় ও দাম বৃদ্ধির কারণে আমদানি করা পেঁয়াজের বেশ চাহিদা তৈরি হয়েছিল।

সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়। ফলে আগের মতো সব কটি প্রদেশ থেকে পেঁয়াজ না আসায় ভারতের বাজারেই সরবরাহ কমায় দাম বাড়তি হয়েছে। এতে বাড়তি দামে আমদানির কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে বলেও জানান তারা।

ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় কিছুটা বেড়েছে। একইসঙ্গে দামের ঊর্ধ্বগতি রুখতে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের বাজারগুলোতে প্রশাসন তদারকিতে নেমেছেন, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করছেন। যার কারণে মোকামগুলোতে বেশি দামে পেঁয়াজ কিনতে চাইছে না। এর প্রভাবে চাহিদা কমায় দাম কমতে শুরু করেছে। এ ছাড়া অনেকেই প্রচুর পেঁয়াজ কেনার ফলে চাহিদা কমে দামের ওপর প্রভাব পড়ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ