সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

মক্কায় সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আবদুল আজিজ (৫০) নামের চট্টগ্রামের লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

মক্কার আল নুর হাসপাতালে গতকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।

আবদুল আজিজের ছেলে সৌদিপ্রবাসী মো. নাজমুল আজিজ রিসফাত মৃত্যুর সংবাদ পরিবারের কাছে পাঠিয়েছেন।

আবদুল আজিজ লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোলাম নবী হাজিপাড়ার মৃত রমজান আলীর ছেলে। তাঁর দুই ছেলে রয়েছে।

আবদুল আজিজের ভাগনে মো. রাসেল বলেন, ১৫ দিন আগে মক্কা নগরীর জায়দি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পানিবাহী গাড়ি তার মামাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আবদুল আজিজ। এরপর থেকে তিনি মক্কার আল নুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ