বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

টিকা না নিয়ে মানুষ অহেতুক মারা যাচ্ছে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টিকা না নেওয়া ব্যক্তিরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ‘অহেতুক মারা’ যাচ্ছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ উদ্বেগ প্রকাশ করেছে।

সংস্থাটি বলছে, এই মহামারির বিরুদ্ধে লড়ার একমাত্র অস্ত্র হলো টিকা। করোনা থেকে রক্ষায় বৈশ্বিক টিকার সুষম বণ্টন ও মানুষের রোগপ্রতিরোধ বাড়ানোই একমাত্র উপায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৫৬টি দেশ ডব্লিউএইচওর লক্ষ্য পূরণে পেছনে পড়েছে। চলতি বছর সেপ্টেম্বরের মধ্যে দেশগুলো মাত্র ১০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে পেরেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, টিকা নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অনেক কমে যায়। বৈশ্বজুড়ে ৫০ লাখ করোনা ভাইরাসের গুরুতর রোগী হাসপাতালে ভর্তি ও করোনার মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই বুস্টার ডোজের প্রয়োগের বিরোধিতা করে আসছে। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

সংস্থাটি যেসব দেশ টিকার পর্যাপ্ত টিকা পাচ্ছে না সেদিকে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছিল। সংস্থাটির মতে, মাত্র ২৪টির মতো দেশে এখনও ২ শতাংশ মানুষকেও টিকার আওতায় আনা যায়নি। এমনকি দুই আফ্রিকাতেও কোনো ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সতর্ক করে বলেন, বিশ্ব যেভাবে করোনা নিয়ন্ত্রণ করতে চাইছে এতে এই মহামারি দূর হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ