সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

মিয়ানমার সীমান্তে চোরাচালান বন্ধে গুলি চালানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) ভারত সরকারের দেয়া দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আব্দুল মোমেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। পররাষ্ট্রমন্ত্রীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মন্ত্রী বলেন, ‘সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ খুবই আন্তরিক। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে কখনও গুলি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই সীমান্তে দিন দিন অপরাধ বাড়ছে।’

আবদুল মোমেন আরও বলেন, ‘আমরা সীমান্তে কাউকে মারি না। বাংলাদেশ-ভারত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সীমান্তে আর একটি লোকও মরবে না।’

মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত হলেও এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এই সীমান্তটি খুবই ‘ডিফিকাল্ট’ বলে মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, ‘যে ছেলেটা মারা গেছে সে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করছিলো। সে রোহিঙ্গাদের বোঝানোর চেষ্টা করছিল, এখানে নয়, তাদের সুন্দর ভবিষ্যৎ তাদের দেশেই। তাই তাদেরকে রাখাইনে ফিরে যেতে হবে। এই আন্দোলন করতে গিয়েই তাকে প্রাণ দিতে হয়েছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে মুহিবুল্লাহ হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকারী চিহ্নিত হোক। হত্যাকারীদের শাস্তি হোক।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ