বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

মহানবী স.-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ স.-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, লার্স ভিল্কস সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছাকাছি স্থানে একটি পুলিশের গাড়িতে থাকা অবস্থায় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে কার্টুনিস্ট ভিল্কস ও দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ট্রাকচালক আহত হন।

এদিকে, স্থানীয় সময় গতকাল রোববারের ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে, ভিল্কসের বন্ধু স্থানীয় একটি পত্রিকায় তার মৃত্যুর তথ্য জানান।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, কীভাবে কার্টুনিস্ট ভিল্কসকে বহনকারী গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হলো, তা এখনও স্পষ্ট নয়। তবে, পুলিশের প্রাথমিক ধারণা, সংঘর্ষের ঘটনায় অন্য কেউ জড়িত নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ