বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে নারী মুসল্লিদের জন্য উপহার বিতরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মসজিদুল হারামের নারী মুসল্লিদের মধ্যে উপহার সামগ্রি বিতরণ করা হয়েছে। সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদের নারী বিভাগের তত্ত্বাবধানে নারী মুসল্লিদের মধ্যে ৯ শ ধরনের উপহার সামগ্রি বিতরণ করা হয়। হারামাইনের অফিসিয়াল টুইট বার্তায় এ খবর জানানো হয়।

পবিত্র মসজিদ পরিচালনা পর্রষদের প্রধান শায়খ ড. আবদুল রহমান আল সুদাইস বলেন, উচ্চতর ডিগ্রিধারী নারীদের পরিচালনা পর্ষদের শিক্ষা ও প্রশাসনসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে প্রেসিডেন্সির আওতায় নারীদের একটি বিভাগ খোলার কথা জানানো হয়।

শায়খ আল সুদাইস জানান, পবিত্র দুই মসজিদে কর্মরত নারী কর্মকর্তারা দক্ষতার প্রমাণ দিয়ে কাজ করছেন। জেনারেল প্রেসিডেন্সি প্রধান লক্ষ্য হলো, সৌদি সরকারের ভিশন-২০৩০ অর্জনে হজ ও ওমরাহযাত্রী এবং পর্যটকদের সেবায় উচ্চতর যোগ্যতাসম্পন্ন নারীরা যেন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে।

এর আগে গত বছরের আগস্ট মাসে মসজিদ পরিচালনা পর্ষদের শীর্ষ পদে অনেক নারীদের নিয়োগ দেওয়া হয়। এ বছর এপ্রিলে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে অনেক নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়।

তাছাড়া সম্প্রতি অনুষ্ঠিত হজ ও ঈদের সময় সময় প্রথম বারের মতো নারী নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেছেন। হজের সময় নারী হজযাত্রীদের নিরাপত্তায় কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন সৌদির এই নারী নিরাপত্তাকর্মীরা। সূত্র: হারামাইন শরিফাইন ওয়েবসাইট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ