সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাবিতে করোনার টিকা প্রয়োগ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেওয়া হচ্ছে। যা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ১ নভেম্বর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে।

টিকা নিতে জাতীয় পরিচয়পত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা অন-স্পট নিবন্ধনের মাধ্যমে তাৎক্ষণিক প্রথম ডোজের টিকা নিতে করতে পারবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মচারী হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কেন্দ্রে নিবন্ধন করা সত্ত্বেও ঢাবি সংশ্লিষ্ট যারা এখনও টিকা গ্রহণ করতে পারেননি, তারা এনআইডি, শিক্ষার্থীর আইডি কার্ড এবং টিকা কার্ড প্রদর্শন করে অস্থায়ী টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা নিতে পারছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্র ছাড়া দেশের অন্য কোনো টিকাকেন্দ্রে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের সেখানেই টিকা নিতে হবে। যারা ইতোমধ্যে প্রথম ডোজ টিকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রে নিয়েছেন, মোবাইলে মেসেজ আসা সাপেক্ষে তারা একই টিকার দ্বিতীয় ডোজ এই অস্থায়ী ক্যাম্প থেকে নিতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ