বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক বইমেলা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রিয়াদে ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সৌদির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী প্রিন্স বাদর বিন আবদুল মালিক বিন ফারহান তা উদ্বোধন করেন। মধ্যপ্রাচ্য ও বিশ্বের ৩০টি দেশের এক হাজারের বেশি প্রকাশনা প্রতিষ্ঠান ১০ দিনব্যাপী এই মেলায় অংশ নেয়।

সৌদি ও আরববিশ্বের আন্তর্জাতিক ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রিন্স তুর্কি আল-ফয়সাল, প্রিন্স আবদুল রহমান বিন মুসাইদ, তুর্কি বিন আব্দুল মোহসেন আল আল-শেখ, কিং আব্দুল আজিজ বোর্ডের পরিচালক ফাহাদ আল-সামারি ও মিসরের সংস্কৃতিমন্ত্রী এনাস আবদেল-দয়েম।

এ ছাড়া সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ সংস্থার প্রধান মুহাম্মদ হাসান আলওয়ান এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে অংশগ্রহণ করেন।

রিয়াদের ১০ দিনব্যাপী আন্তর্জাতিক এই বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সৌদির ইতিহাসে এটিই সর্ববৃহৎ আন্তর্জাতিক বইমেলা। ৩৬ হাজার বর্গমিটার বিস্তৃত প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। বইমেলার পাশাপাশি এখানে কর্মশালা, সংলাপ পর্ব, প্রশিক্ষণ কোর্স, কবিতার আসর, সাহিত্যসন্ধ্যা ও নাটক মঞ্চস্থ হবে।

এ ছাড়া প্রথমবারের মতো এবারের মেলায় প্রকাশকদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৪-৫ অক্টোবর জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও যোগাযোগ তৈরিতে তা অনুষ্ঠিত হবে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ