সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

রোহিঙ্গা নেতা হত্যায় বিদেশি সংস্থা জড়িত কিনা তদন্ত হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় কোনো বিদেশি সংস্থা জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (৩ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আসাদুজ্জামান খান বলেন, যারা তাকে হত্যা করছে বলে আমরা মনে করছি তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। তদন্ত চলছে। আমরা সবকিছু তদন্তের মাধ্যমে বের করে জানাব। কারা এ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছে। কোনো বিদেশি সংস্থা এর সঙ্গে জড়িত আছে কি-না, সবকিছু আমরা তদন্ত করে দেখছি।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না- কথাটি ঠিক নয়। এ ধরনের মারামারির ঘটনা আগেও ঘটেছে। সেখানের পরিবেশ অস্থির করার জন্য মিয়ানমার থেকে অস্র আসে, যা দিয়ে প্রভাব বিস্তারের জন্য দুই গ্রুপ মারামারি করে।

তিনি বলেন, সেখানে ১১ লাখ লোক বসবাস করে। তারা দুটি থানার কিছু অংশে বসবাস করে। এত বিশাল জনগোষ্ঠী মেইনটেইন করা সহজ নয়। এছাড়া কক্সবাজারে লাখ লাখ পর্যটক যাচ্ছেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেই সবকিছু ভালো অবস্থায় আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ