বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফের ভারত সীমান্তে সেনা উপস্থিতি বাড়াচ্ছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ব লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সর্বত্র চীনা ফৌজের উপস্থিতি বেড়েছে, যা যথেষ্টই উদ্বেগের।

শনিবার লাদাখে এই মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবানে।

বিভিন্ন অগ্রবর্তী এলাকা পরিদর্শন ও সেনানীদের সঙ্গে কথাবার্তার পর এই কথা জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় জওয়ানেরাও প্রস্তুত। তাদের মনোবল তুঙ্গে।

সেনাপ্রধান এই প্রসঙ্গে এ কথাও বলেন, লাদাখে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর যে প্রক্রিয়া দুই দেশ চালাচ্ছে, তার ত্রয়োদশ বৈঠক এই অক্টোবর মাসের প্রথমার্ধেই হওয়ার কথা। ছয় মাস ধরে এই তল্লাটের সামরিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলে তিনি জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ