বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কাশ্মীরে পুলিশের বাঙ্কারে হামলা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শনিবার (২ অক্টোবর)কাশ্মীরে পৃথক তিনটি হামলার ঘটনা ঘটেছে। রাজধানী শ্রীনগরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এছাড়া অনন্তনাগের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একটি বাঙ্কারে ছোঁড়া হয় গ্রেনেড। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শ্রীনগরের কারা নাগর এলাকায় বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে মোজিদ আহমদ গোজরি নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে হামলাকারীরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও চেকপোস্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে, রাত ৮টার দিকে আরেকজনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মোহাম্মদ শাফি দার নামের ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। দুটি ঘটনারই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, অনন্তনাগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সিআরপিএফ এর ৪০ ব্যাটালিয়নের একটি বাঙ্কারে গ্রেনেড হামলা চালানো হয়। তবে টার্গেট মিস হওয়ায় এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ