বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কাবুলে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের বোমা বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। আজ রোববার কাবুলের ঈদগাহ মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় ওই মসজিদে তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে এক দোয়া মাহফিল চলছিল বলে তালেবানের মুখপাত্র বিলাল করিমি জানান।

বার্তা সংস্থা এপিকে বিলাল করিমি বলেন, হামলায় তালেবান যোদ্ধাদের কোনো ক্ষতি না হলেও মসজিদের প্রবেশপথে থাকা বেশ কিছু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তবে ঠিক কতজন নিহত হয়েছেন, তার কোনো সঠিক সংখ্যা জানাননি তিনি। হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান বিলাল করিমি। আইএস আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে এবং তালেবানকে শত্রু মনে করে। আইএস তালেবানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলার দাবি করেছে, যার মধ্যে নানগাহারের প্রাদেশিক রাজধানী জালালাবাদের বেশ কয়েকটি হত্যাকাণ্ডও রয়েছে।

এর আগের গত ২৬ আগস্ট কাবুল বিমান বন্দরের প্রবেশ পথে চলানো ভয়াবহ হামলার দায়ও স্বীকার করেছে আইএস। ওই হামলায় ১৩ জন মার্কিন সেনা সহ ১৮৫ জন নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ