বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ইতালিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন মারা গেছেন। ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি অঞ্চলে

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, রোববার (২ সেপ্টেম্বর) মিলান শহরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম লা প্রেস অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে বলেছে, বিমানটির পাইলট এবং অন্য পাঁচ আরোহীর সবাই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।

তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সে সময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ