বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়।

গত মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে। একইসঙ্গে ‘তাওয়াক্কালনা ওয়েবে’র মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যের দৈনিক আপডেট রাখতে স্কুল প্রশাসনকে নির্দেশ দিয়েছে সৌদির শিক্ষা মন্ত্রণালয়।

স্কুলে নতুন শিক্ষার্থী বা সুস্থ হওয়া ব্যক্তিকে ‘তাওয়াক্কালনা’ সিস্টেমে স্বাস্থ্য অবস্থার একটি মুদ্রিত অনুলিপি জমা দিতে হবে বা একটি কপি মোবাইল ফোনের মাধ্যমে স্কুল প্রশাসনকে পাঠাতে হবে।

মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল প্রশাসনের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে মোবাইল ফোন আনা যাবে। সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীর স্বাস্থ্যগত সমস্যা আছে তারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে।

তবে তা স্কুল প্রশাসনের কাছে জমা থাকবে। স্টাফ, ছাত্র-ছাত্রী, এবং তাদের অভিভাবক কেওই স্কুলের অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো রকম ভিডিও করা যাবে না। এটিকে নিয়মের লঙ্ঘন বলেও উল্লেখ্য করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ