সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

যেভাবেই হোক গ্যাং কালচার নিয়ন্ত্রণে আনতে হবে: র‌্যাব ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যেভাবেই হোক কিশোর গ্যাং কালচারকে নিয়ন্ত্রণে আনতে হবে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত 'সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে' শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

র‌্যাব প্রধান বলেন, যেভাবেই হোক কিশোর গ্যাং কালচারকে নিয়ন্ত্রণে আনতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে কোনোভাবে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এর জন্য দরকার জনসচেতনতা।

‘এখন পর্যন্ত ২৭২ এরও বেশি কিশোর গ্যাং সদস্যকে র‌্যাব গ্রেফতার করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের আভিজানিক কার্যক্রম অব্যাহত থাকবে। এর বাইরে একটা উইন্ডো খোলা থাকবে, যাতে কেউ চাইলে গ্যাং কালচার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। থেকে যার যার দায়িত্ব পালন করলে আমরা কিশোর গ্যাংককে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো ‘

তিনি আরও বলেন, আমাদের সবকিছুতে ভালো কিছু করার সুযোগ আছে। ভালোটা নেব, না মন্দটা নেব সেটা আমাদের বিচার করতে হবে। আমরা কিশোরদের কাছ থেকে ভালোটা নিয়ে আসতে চাই, যার মধ্য দিয়ে গর্বিত বাংলাদেশ। আগামী দিনের প্রজন্মরা আমাদেরকে গর্বিত অবস্থায় নিয়ে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ