সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

দেশের পথে অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ দেশে আসছে জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা।

শনিবার বিকেলে টিকা বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

টিকাগ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াও উপস্থিত থাকবেন।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান আসে দেশে। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা।

গত ২ আগস্ট আসে উপহারের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। এরপর ২১ আগস্ট চতুর্থ চালানে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় আসে। সবশেষ পঞ্চম চালানে গত ২৮ আগস্ট আসে অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ