সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি

দেশে বিবিসি, সিএনএনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করা বিদেশি সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। নএতে করে বিবিসি, সিএনএনসহ দেশি বিজ্ঞাপন নিয়ে প্রচার করা ভারতীয় সব চ্যানেলের সম্প্রচারও বাংলাদেশে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার থেকে চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন কেবল অপারেটররা। দর্শকদের উদ্দেশে কেবল অপারেটরদের দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক ক্যাবল অপারেটররা বিজ্ঞাপন থাকা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য তারা দুঃখিত।'
কোয়াব প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, ক্লিন ফিড (বিজ্ঞাপনমুক্ত) নিয়ে সম্প্রচারের নির্দেশনা অনুযায়ী বিদেশি চ্যানেলের প্রচার বন্ধ রয়েছে। এতে করে বিবিসি, সিএনএনসহ দেশি বিজ্ঞাপন নিয়ে প্রচার করা ভারতীয় সব চ্যানেলের সম্প্রচারও বাংলাদেশে বন্ধ হয়ে গেছে।

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, অনেকে মনে করছেন, কেবল অপারেটররা বুঝি কোনো কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন। কিন্তু বিষয়টি হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাবে না। তাই তা তারা দেখানো বন্ধ রেখেছেন।

তিনি বলেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করার সক্ষমতা অপারেটরদের নেই। এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ